মহেশখালী চ্যানেলে তিনটি ফিশিং বোটে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী চ্যানেলে গত শুক্রবার ভোররাতে জলদস্যুরা হানা দিয়ে তিনটি ফিশিং বোটে ডাকাতি করেছে। এতে ওই তিন ফিশিং বোটে থাকা মাছ, জাল, তেলসহ সাত লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানিয়েছেন। এ সময় জলদস্যুদের হামলায় আট জেলে আহত হন। ফিশিং বোটের মালিক ও আহত জেলেরা জানান, এক সপ্তাহ আগে উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গার জাফর আলমের মালিকানাধীন এফবি রিমা, রশিদ মিয়ার মালিকানাধীন এফবি মায়ের দোয়া ও আবদুল মান্নানের মালিকানাধীন এফবি মালেক শাহ নামের তিনিটি ফিশিং বোট সাগরে মাছ ধরতে যায়। শুক্রবার ভোররাতে মাছ ধরে কূলে ফেরার পথে মহেশখালী চ্যানেলের ঘটিভাঙ্গার নতুনদ্বার নামক স্থানে পৌঁছালে জলদস্যুরা ওই তিনটি ফিশিং বোটে হামলা চালায়। পরে জলদস্যুরা ফিশিং বোটে থাকা মাছ, জাল ও তেল লুট করে নিয়ে যায়। এ সময় জলদস্যুদের হামলায় আহত হন জেলে আবদুল মোনাফ (৪০), আবদুর রহমান (২৬), মোহামঞ্চদ মোকতার (২০), মোহামঞ্চদ পেঠান আলী (৩০), মোহামঞ্চদ খোরশেদ (৩০), মোহামঞ্চদ জসিম (২৮), মোহামঞ্চদ এহেসান (২৯) ও মোহামঞ্চদ নেচার। আহত ব্যক্তিদের শুক্রবার বিকেলে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ প্রসঙ্গে জানতে চাইলে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ হাবিবুর রহমান বলেন, এ নিয়ে থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। তবে উপকূলের চিহ্নিত জলদস্যুদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।