মহেশখালী চ্যানেলে সেই অবৈধ বাঁধ উচ্ছেদ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী চ্যানেলে নদীতে তৈরি সেই অবৈধ বাঁশের বাঁধ এখনো উচ্ছেদ করা হয়নি।এ নিয়ে গত ৮ আগস্ট প্রথম আলোর বিশাল বাংলায় ‘নদীতে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ শিকার, প্রতিদিন ধ্বংস হচ্ছে নানা প্রজাতির পোনা’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়।গত রোববার সরেজমিনে দেখা গেছে, মহেশখালীর বড়দিয়া, ঝাপুয়া, মাতারবাড়ী, ধলঘাটা, আদিনাথসংলগ্ন জেটি ও গোরকঘাটা জেটিসংলগ্ন বিভিন্ন এলাকায় নদীতে পাতা বাঁশের বাঁধে চরজাল ও কারেন্ট জাল বসিয়ে মাছ শিকার করছেন জেলেরা। এতে ছোট ছোট বিভিন্ন প্রজাতির অসংখ্য মাছের পোনা নষ্ট হচ্ছে। উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু তৈয়ব বলেন, বাঁশের বাঁধ উচ্ছেদ এবং নিষিদ্ধজাল উদ্ধারের জন্য বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। কিন্তু বরাদ্দ না পাওয়ায় অভিযান চালানো সম্ভব হচ্ছে না। তবে কোস্ট গার্ডের সদস্যরা বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তিন লক্ষাধিক টাকার অবৈধ কারেন্ট ও চরজাল উদ্ধার করেছেন।