মহেশখালী জেটির সংস্কারকাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ২২ বছর পর কক্সবাজারের মহেশখালীর জেটি ও তৎসংলগ্ন সড়কের সংস্কারকাজ শুরু হয়েছে। গত সোমবার সকালে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ গিয়াস উদ্দিন আহমেদ এই সংস্কারকাজ উদ্বোধন করেন।সংস্কারকাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার আনোয়ার হোসেন মঞ্জু বলেন, পৌরসভার মামলার জটিলতার কারণে যথাসময়ে কাজ শুরু করা সম্ভব হয়নি। চলতি বছর ২৭ জানুয়ারি পৌর নির্বাচনের পর মামলা জটিলতার অবসান ঘটলে সোমবার থেকে জেটির রেলিং ও জেটিসংলগ্ন সড়কের সংস্কারকাজ শুরু করা হয়। কাজের উদ্বোধন উপলক্ষে গোরকঘাটা পানবাজার মাঠে এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ গিয়াস উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক, মহেশখালীর ইউএনও এ টি এম কাউসার হোসেন।