মহেশখালী থানার ওসিকে প্রত্যাহারে দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ হাবিবুর রহমানের বিরুদ্ধে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের সঙ্গে গভীর সক্ষতা থাকার অভিযোগ পাওয়া গেছে। এদিকে সংখ্যালঘু লোকজনের ওপর হামলার পর উল্টো মামলা নেওয়ার অভিযোগ এনে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা যুবলীগের সভাপতি মোহামঞ্চদ শাহাজাহান এক সংবাদ সমেঞ্চলন করেছেন। সংবাদ সমেঞ্চলন তিনি বিতর্কিত ওসি হাবিবকে অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।যুবলীগের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সমেঞ্চলনে মোহামঞ্চদ শাহাজাহান তাঁর লিখিত বক্তব্যে বলেন, হাবিব বিএনপি-জামায়াত চারদলীয় জোট সরকারের আমলে মহেশখালীতে ওসির দায়িত্ব পালন করার সুবাদে তাঁর সঙ্গে বিএনপি-জামায়াত নেতা-কর্মীদের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে। সম্প্রতি আবারও ওসির হিসেবে হাবিব মহেশখালী থানার দায়িত্ব নেওয়ার পর থেকে এলাকায় বিএনপি ও জামায়াত-শিবিরের মিশন বাস্তবায়নে উঠেপড়ে লাগেন। এমনকি গত বৃহস্পতিবার দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির আদেশ হওয়ার পর মহেশখালীতে তাণ্ডব চালান জামায়াত-শিবির কর্মীরা। কিন্তু এ ঘটনার সঙ্গে জড়িত এই পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আর এই কাজে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করে আসছেন ওসি হাবিব। গত শুক্রবার মহেশখালী থানার অন্তত ১০ গজের মধ্যে সংখ্যালঘু পরিবারের সদস্য ও যুবলীগের কর্মী রণজিতের ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে গুরুতর আহত করে। এ বিষয়ে ওসিকে কয়েকবার অবহিত করলেও তিনি উল্টো প্রতিপক্ষের সঙ্গে আঁতাত করে ওই যুবলীগের কর্মীর বিরুদ্ধে একটি মিথ্যা মামলা নেন। সংবাদ সমেঞ্চলনে শাহাজাহান আরও বলেন, গত শনিবার আওয়ামী লীগের নেতা ও প্রশাসনে কর্মকর্তারা বিভিন্ন এলাকা পরিদর্শন করে ফেরার পথে শাপলাপুর এলাকায় জামায়াত-শিবিরের কর্মীরা তাঁদের গাড়ির ওপর হামলা চালান। পরে এ ঘটনায় মামলা রেকর্ড করতে গেলে ওসি হাবিব নানা গড়িমসি করেন। সংবাদ সমেঞ্চলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সহসভাপতি এম আবদুল মান্নান, আবদুল জাব্বার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার, উপজেলা যুবলীগের নেতা ফয়জুল্লাহ ফরিদ, আলতাজ মিয়া প্রমুখ। তবে মহেশখালী থানার ওসি হাবিবুর রহমান তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে বলেন, এলাকার আইনশৃঙ্খলা উন্নয়নে পুলিশ মাঠে থাকায় এলাকার পরিস্থিতি বেশ শান্ত রয়েছে।