মহেশখালী দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলায় দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। উপজেলার হোয়ানক ইউনিয়নের কালালিয়াকাটা গ্রামের কোনারপাড়া এলাকা থেকে পুলিশ ছদ্মবেশে গতকাল রোববার দুপুরে ওই অস্ত্র উদ্ধার করে। মো. বাদল নামের এক অস্ত্র বহনকারী এ সময় পালিয়ে যেতে সমর্থ হন। ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।