মহেশখালী-বদরখালী সড়ক পথে প্রকাশ্যে চাঁদাবাজি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী-বদরখালী সেতুসংলগ্ন সড়কপথে প্রকাশ্যে চাঁদাবাজি চলছে। মালামালের বিভিন্ন পরিবহনের গাড়ি থামিয়ে বন বিভাগ, পুলিশ ও ইউনিয়ন পরিষদের হাসিলের নাম দিয়ে স্থানীয় প্রভাবশালী কয়েক ব্যক্তি এসব টাকা অবৈধভাবে আদায় করছেন। ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, উপজেলার একটি পৌরসভার ও আটটি ইউনিয়নের ২২টি হাটবাজারের ব্যবসায়ীরা ঢাকা, চট্টগ্রাম ও চকরিয়া থেকে বিভিন্ন কাঁচা তরিতরকারি, বাঁশ, বেত, ফলফলারি, সবজি, কাঠ, ফার্নিচার, স্টেশনারি, মুদির দোকান ও কাপড় ভর্তি করে গাড়ি নিয়ে সড়কপথে মহেশখালীতে নিয়ে আসেন। কিন্তু চকরিয়া হয়ে বদরখালী সেতু দিয়ে যাওয়ার পথে গাড়ি থামিয়ে স্থানীয় লোকজন অবৈধভাবে টাকা আদায় করছেন। কেউ টাকা দিতে অসমঞ্চতি জানালে তাঁদের গাড়ি আটকিয়ে রাখা হয়।একইভাবে মহেশখালী থেকে পান, কাঁকড়া, কাঠ ও মাছ নিয়ে যাওয়ার সময় তাঁদের কাছ থেকে প্রকাশ্যে টাকা আদায় করা হয়।ভুক্তভোগীরা জানান, প্রতি পানের গাড়ি ৭০ টাকা, পোনার গাড়ি ৩০০ টাকা, মাছের ড্রাম ২০ টাকা, শুকনা মাছের গাড়ি থেকে ১০০ টাকা করে কোনো রসিদ ছাড়া টাকা আদায় করা হচ্ছে। গোরকঘাটা বাজারের ব্যবসায়ী মোহামঞ্চদ কামাল হোসেন বলেন, ইউনিয়ন পরিষদের হাসিলের নামে মোহামঞ্চদ করিম মাছ, পোনা ও শুকনা মাছের গাড়ি থামিয়ে টাকা আদায় করছেন। আর বন বিভাগ ও পুলিশের নাম দিয়ে স্থানীয় কামাল হোসেন ফার্নিচার, কাঠ, বেত ও ছনের গাড়ি থেকে একই হারে টাকা আদায় করছেন। কিন্তু টাকা না দিলেই উল্টো তাঁরা ধমক দেন। টাকা আদায়ের কথা স্বীকার করে মোহামঞ্চদ করিম বলেন, ইউনিয়ন পরিষদ থেকে নিলাম নিয়ে মাছ ও পোনাসহ বিভিন্ন মালামালের জন্য হাসিলের টাকা আদায় করছি। কিন্তু সড়কপথে গাড়ি থামিয়ে টাকা নেওয়ার নিয়ম আছে কি না জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।তবে কামাল হোসেন বলেন, বন বিভাগ ও পুলিশের পক্ষ হয়ে বিভিন্ন গাড়ি থেকে টাকা আদায় করছি। পরে সন্ধ্যা হলে ওই টাকা বন বিভাগের স্থানীয় বিট কর্মকর্তা ও স্থানীয় নৌ-পুলিশ ফাঁড়ির ক্যাশিয়ারকে ভাগ করে দেওয়া হয়। কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শাহ ই আলম বলেন, বন বিভাগের লোকজন টাকা নিচ্ছেন বলে এই প্রথম শুনেছি। তাই তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।বদরখালী নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক মোজামেঞ্চল হক চৌধুরী বলেন, পুলিশের কেউ টাকা নেয় কি না তা আমার জানা নেই। কিন্তু সড়কপথে চাঁদাবাজি বন্ধ করার ব্যাপারে ইতিমধ্যে ওসিকে অবহিত করা করেছি। এ প্রসঙ্গে চকরিয়া থানার ওসি রণজিৎ কুমার বড়ুয়া বলেন, সড়কপথে গাড়ি থামিয়ে টাকা আদায়ের ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।