মহেশখালীতে অপহূত ছাত্রীর খোঁজ মেলেনি ২২ দিনেও
কক্সবাজারের মহেশখালী থেকে অপহূত চতুর্থ শ্রেণীর এক স্কুলছাত্রীর খোঁজ মেলেনি ২২ দিনেও।
এলাকাবাসী ও মহেশখালী থানা সূত্রের ভাষ্যমতে, চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে মোর্শেদ মিয়া নামের এক যুবক দীর্ঘদিন ধরে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। গত ৪ অক্টোবর সন্ধ্যায় ওই ছাত্রী বাড়ির পাশে চাচার বাড়িতে বেড়াতে যাচ্ছিল। এ সময় ওই যুবক তাঁর লোকজন নিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায়। এ সময় ওই ছাত্রীর চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলেও দুর্বৃত্তদের কবল থেকে তাকে উদ্ধার করতে পারেনি। এ ঘটনায় অপহূত কিশোরীর মা গত ১৪ অক্টোবর ছয়জনের বিরুদ্ধে মহেশখালী থানায় মামলা করেন। গতকাল শনিবার বিকেল চারটা পর্যন্ত ওই ছাত্রীর কোনো সন্ধান পাওয়া যায়নি। পুলিশ কাউকে গ্রেপ্তারও করতে পারেনি। এদিকে মোর্শেদ মিয়ার পরিবারের দাবি, ওই ছাত্রীকে অপহরণ করা হয়নি। মামলা সাজানোর জন্য ওই ছাত্রীর পরিবার অপহরণের নাটক সাজিয়েছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ আলমগীর হোসেন বলেন, ওই ছাত্রীকে অপহরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।