মহেশখালীতে অপহূত স্কুলছাত্রীর খোঁজ ১৮ দিনেও মেলেনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা আদর্শ উচ্চবিদ্যালয়ের অপহূত এক স্কুলছাত্রীর খোঁজ গত ১৮ দিনেও মেলেনি। গত ১৭ জানুয়ারি সকালে বাড়ি থেকে স্কুলে যাওয়ার সময় ওই ছাত্রীকে দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে যায়।অপহরণের ঘটনা জানাজানি হওয়ার পর অন্যান্য ছাত্রী অভি-ভাবকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালেহ আহমদ বলেন, বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে ওই ছাত্রীকে অপহরণ করা হয়। তিনি ছাত্রীকে উদ্ধারের ব্যাপারে প্রশাসনকে আরও তৎপর হওয়ার অনুরোধ জানান।মহেশখালী থানার ওসি রণজিৎ কুমার বড়ুয়া বলেন, এ নিয়ে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি।