মহেশখালীতে অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার
কক্সবাজারের মহেশখালী উপজেলায় গত রোববার গভীর রাতে ও গতকাল সোমবার সকালে পৃথক অভিযান চালিয়ে দুটি অস্ত্রসহ আইয়ুব আলী (৩০) ও আবদুল গফুর (৪০) নামের থানার তালিকাভুক্ত দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, আইয়ুবের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতা ওচমান ও বেলাল হত্যাসহ ১০টি এবং আবদুল গফুরের বিরুদ্ধে তিনটি হত্যাসহ আটটি মামলা রয়েছে। কালারমারছড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত ইনর্চাজ ও উপপরিদর্শক মোহামঞ্চদ শাহ নেওয়াজ প্রথম আলোকে বলেন, গত রোববার রাত দুইটার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের দক্ষিণ ঝাপুয়া এলাকায় অভিযান চালিয়ে থানার তালিকাভুক্ত সন্ত্রাসী ও ছয়টি হত্যাসহ ১০টি মামলার পলাতক আসামি আইয়ুবকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া স্বীকারোক্তিতে পুলিশ গতকাল সোমবার ভোর পাঁচটার দিকে তাঁর নিজ বসতবাড়ির উঠানের দুই ফুট মাঠির নিচ থেকে দেশীয় তৈরি একটি এলজি, একটি লম্বা বন্দুক ও ছয়টি কার্তুজ উদ্ধার করে। পরে পুলিশ আরেকটি অভিযান চালিয়ে গতকাল সকাল সাতটার দিকে একই ইউনিয়নের আঁধারঘোনা মোজামেঞ্চল হক সওদাগরের বাড়ি থেকে তিনটি হত্যাসহ আট মামলার পলাতক আসামি আবদুল গফুরকে (৪০) গ্রেপ্তার করে।