মহেশখালীতে অস্ত্রসহ ‘ব্যবসায়ী’ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় গত রোববার রাতে অস্ত্রের ক্রেতা সেজে হাতেনাতে একটি দেশীয় অস্ত্রসহ আবদুল গফুর (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, গফুর বিভিন্ন এলাকায় গিয়ে মহেশখালীর পাহাড়ের তৈরি অস্ত্র বিক্রি করে আসছিলেন। পুলিশ গফুর ও তাঁর দুই সহযোগীর বিরুদ্ধে মহেশখালী থানায় অস্ত্র আইনে একটি মামলা করেছে।