মহেশখালীতে আ.লীগ নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় গতকাল শনিবার বিকেলে আওয়ামী লীগের নেতা আবু বক্কর হত্যা মামলার অন্যতম আসামি মোহামঞ্চদ আব্বাস উদ্দিনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের কাছ থেকে আসামিপক্ষের লোকজন আব্বাসকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে আসামিপক্ষের লোকজনের হামলায় পাঁচজন পথচারী আহত হন। মহেশখালী থানার পুলিশের ভাষ্যমতে, উপজেলার কুতুবজোম ইউনিয়নের বুজুরুক আলী পাড়ায় গতকাল বিকেলে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে বক্কর হত্যা মামলার আসামি আব্বাসকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় পুলিশের কাছ থেকে তাঁকে ছিনিয়ে নিতে আসামিপক্ষের লোকজন হামলা চালায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে আব্বাসকে থানায় নিয়ে আসে।