মহেশখালীতে আগুনে পুড়ে গেছে ৩০টি দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার গোরুকঘাটা ডাকবাংলো রোডের চৌমুহনী মোড়ে গতকাল সোমবার রাত আটটার দিকে আগুন লাগে। এতে ৩০টি দোকান, একটি মসজিদ সম্পূর্ণ ও তিনটি বাড়ির অংশবিশেষ পুড়ে গেছে। আগুনে অন্তত ১০ জন আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মুন্নি অয়েল লিমিটেড নামের একটি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন মুহূর্তেই আশপাশ এলাকায় ছড়িয়ে পড়ে। এতে ২০ লাখ টাকার তেল পুড়ে গেছে বলে দাবি করেছে দোকান কর্তৃপক্ষ।