মহেশখালীতে আগুনে ১০ দোকান পুড়ে ছাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালীতে গতকাল শনিবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। এতে ২০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্তরা জানান, শনিবার ভোরে উপজেলার শাপলাপুর ইউনিয়নের কায়দাবাদ বাজারে আবুল কালামের মুদির দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। একপর্যায়ে আগুন ছড়িয়ে পড়লে ১০টি মুদির দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করেও লাভ হয়নি। পরে প্রায় দুই ঘণ্টা পর পার্শ্ববর্তী চকরিয়া উপজেলা থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।