মহেশখালীতে আগ্নেয়াস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় গতকাল বুধবার অভিযান চালিয়ে দেশে তৈরি আটটি আগ্নেয়াস্ত্র ও ১১টি কার্তুজ উদ্ধার করেছে র্যা ব। র্যা ব সূত্রের ভাষ্যমতে, গতকাল বেলা দেড়টার দিকে র্যা বের কক্সবাজার অঞ্চলের উপপরিচালক মেজর সরওয়ার-ই-আলমের নেতৃত্বে একটি দল উপজেলার কালারমারছড়া ইউনিয়নের আঁধারঘোনা এলাকায় অভিযান চালায়। এ সময় র্যা ব সদস্যরা পানের বরজ থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় আটটি আগ্নেয়াস্ত্র ও ১১টি কার্তুজ উদ্ধার করেন। উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে দুটি দেশে তৈরি শুটারগান, একটি কাটা বন্দুক ও পাঁচটি এলজি। তবে এ ঘটনায় র্যা ব কাউকে আটক করতে পারেনি। মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) মোহামঞ্চদ নাছির উদ্দিন প্রথম আলোকে বলেন, উদ্ধার করা আগ্নেয়াস্ত্র থানায় হস্তান্তর করা হয়েছে।