মহেশখালীতে আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে গত বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজারের মহেশখালীতে চারজনকে আটক করেছে পুলিশ। পুলিশ এ ঘটনায় গতকাল শুক্রবার ১৪ জনের বিরুদ্ধে মহেশখালী থানায় মামলা করেছে৷
পুলিশ সূত্র জানায়, সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার জন্য কিছু ব্যক্তি গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটার একটি বাড়িতে জড়ো হচ্ছিলেন৷ বিষয়টি জানার পর মহেশখালী থানার পুলিশ সেখানে অভিযান চালায়৷ এ সময় পুলিশ মোহাম্মদ কাইছার হামিদ, নুরুল আজিজ, সরওয়ার আলম ও মোহাম্মদ বাবুলকে আটক করে৷