মহেশখালীতে এক বব্যক্তির বাড়ি ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী পৌর এলাকায় গত শুক্রবার দুর্বৃত্তরা সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যক্তির বাড়ি ভাঙচুর করেছে। ক্ষতিগ্রস্ত সাধন চন্দ্র পাল জানান, পৌর এলাকার ঘোনারপাড়ায় প্রায় ২২ শতক জমির ওপর এক সপ্তাহ আগে তিনি অস্থায়ীভাবে একটি বাড়ি নির্মাণ করেন। জায়গা জবরদখল করতে না পেরে শুক্রবার ভোরে একদল দুর্বৃত্ত বাড়ির চারপাশের বেড়া ভেঙে ফেলে। এতে তাঁর ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে। এ ব্যাপারে তিনি শুক্রবার বিকেলে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, অভিযোগ তদন্ত করে ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।