মহেশখালীতে একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশ, ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর উচ্চবিদ্যালয় মাঠে গতকাল শনিবার বিকেলে দুই পক্ষ পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। দুই পক্ষই নাগরিক কমিটির ব্যানারে সমাবেশের ডাক দেয়।জানা গেছে, একই স্থানে এক পক্ষ শাপলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল খালেক চৌধুরীকে সংবর্ধনা এবং অন্য পক্ষ তাঁর ষড়যন্ত্রে নির্বাচন বন্ধ হওয়ার প্রতিবাদে পাল্টাপাল্টি সমাবেশের আয়োজন করে। এতে এলাকার আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে স্থানীয় প্রশাসন গতকাল সকাল নয়টা থেকে ওই স্থানে ১৪৪ ধারা জারি করে। এ কারণে কোনো পক্ষই সমাবেশ করতে পারেনি।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শাপলাপুর উচ্চবিদ্যালয়ের মাঠে বিকেলে বশির আজাদের নেতৃত্বে এক পক্ষ নাগরিক কমিটির ব্যানারে সফল চেয়ারম্যান হিসেবে আবদুল খালেকের গণসংবর্ধনা সভার আয়োজন করে। এ জন্য গত বৃহস্পতিবার থেকে মাইকিং করে প্রচারণা চালানো হয়। একই স্থানে মুক্তিযোদ্ধা আবদুল হক নাগরিক কমিটির ব্যানারে একই সময়ে একই স্থানে আবদুল খালেকের নানা ষডযন্ত্রে স্থানীয় ইউপি নির্বাচন বন্ধ হওয়ার প্রতিবাদে সমাবেশের ডাক দেন। এ নিয়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউসার হোসেন প্রথম আলোকে বলেন, একই স্থানে দুই পক্ষের লোকজন সমাবেশের আয়োজন করায় এলাকার আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে শাপলাপুর উচ্চবিদ্যালয় মাঠে গতকাল সকাল থেকে ১৪৪ ধারা জারি করা হয়।