মহেশখালীতে এলএনজি টার্মিনাল স্থাপনে প্রাথমিক চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহেশখালীতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল স্থাপনের জন্য পেট্রোবাংলা এবং মার্কিন কোম্পানি এস্ট্রাওয়েল অ্যান্ড এক্সিলারেট কনসোর্টিয়াম প্রাথমিক চুক্তিপত্রে (টার্মশিপ) অনুস্বাক্ষর করেছে।
এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পেট্রোসেন্টারে উপস্থিত ছিলেন জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সচিব মোজাম্মেল হক খান, পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর এবং এক্সিলারেট এস্ট্রাওয়েলের প্রতিনিধি স্যাম্পো সুভিসারি৷