মহেশখালীতে ওচমান হত্যার প্রতিবাদে সমাবেশ
কক্সবাজারের মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান ওচমান গনিকে হত্যার প্রতিবাদ এবং খুনিদের গ্রেপ্তারের দাবিতে গত শনিবার বিকেলে এক সমাবেশ হয়েছে। স্থানীয় কালারমারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ হয়। নিহত ওচমানের বড় ভাই মোহামঞ্চদ হোছাইন ইব্রাহিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, আওয়ামী লীগের নেতা আহমদ হোছাইন, নজরুল ইসলাম চৌধুরী, নুরুল আমিন, আমজাদ হোসেন, ফরিদুল আলম, চকরিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, চকরিয়ার সাবেক পৌর মেয়র জাফর আলম, এম আজিজুর রহমান, ফরিদুল আলম, আবু তালেব, আবদুল মান্নান, ছাত্রলীগের নেতা আলী আহমদ, ধলঘাটার চেয়ারম্যান আহসান উল্লাহ, শাহাদত উল্লাহ খান, আবদুল জব্বার, জহিরুল আলম প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, স্থানীয় আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতেই সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে ওচমানকে হত্যা করে। তাঁরা অবিলম্বে খুনিদের গ্রেপ্তারের দাবি জানান। ২৯ মার্চ রাতে আওয়ামী লীগের নেতা ও কালারমারছড়া ইউপির সাবেক চেয়ারম্যান ওচমান গনিকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।