মহেশখালীতে কিশোরীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় গত বৃহস্পতিবার সকালে অজ্ঞাতনামা এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে ওই কিশোরীর মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থান পচে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পুলিশ ওই লাশের পরিচয় শনাক্ত করতে পারেনি। মহেশখালী থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন,বৃহস্পতিবার সকালে পৌর এলাকার গোরকঘাটা চরপাড়ার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধের দক্ষিণ পাশে স্থানীয় লোকজন এক কিশোরীর লাশ দেখতে পান। পরে স্থানীয় লোকজন থানায় খবর দিলে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।