মহেশখালীতে ক্যাম্প হচ্ছে কোস্টগার্ডের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোস্টগার্ডের ক্যাম্প স্থাপনের জায়গা নির্ধারণের জন্য কক্সবাজারের মহেশখালীতে গত মঙ্গলবার কোস্টগার্ডের ডিজি কমোডর এস এম এ আবেদীনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল পরিদর্শন করেছে। পরিদর্শনকালে তারা যোগাযোগ ব্যবস্থা ও সার্বিক বিষয়কে গুরুত্ব দিয়ে মহেশখালী আদিনাথ জেটি-সংলগ্ন এলাকাকে কোস্টগার্ডের ক্যাম্প স্থাপনের উপযোগী স্থান হিসেবে নির্ধারণ করে। পরিদর্শনকালে কমোডর সামা আবেদীন সাংবাদিকদের বলেন, সাগরে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে জলদস্যুদের গ্রেপ্তার করা হবে। পরিদর্শনকালে ডিজির সঙ্গে কোস্টগার্ডের ডাইরেক্টর (অপারেশন) ক্যাপ্টেন আমিনুল রহমান, জোনাল (চট্টগ্রাম) কমান্ডার ক্যাপ্টেন জাবেদ ইকবাল ও মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন। মহেশখালীর ইউএনও এ টি এম কাউসার হোসেন বলেন, সম্প্রতি মহেশখালী চ্যানেলের পশ্চিম সাগরে জলদস্যুতা বেড়েছে। এ কারণে ফিশিং বোটের মালিক ও জেলেরা দিশেহারা হয়ে পড়েছেন।