মহেশখালীতে গাঁজাসহ এক নারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় গত বৃহস্পতিবার রাত আটটায় এক কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম শামসুন্নাহার (৩৪)। পুলিশ সূত্রের ভাষ্যমতে, উপজেলার শাপলাপুর পাহাড়ি এলাকা থেকে শামসুন্নাহার গাঁজা নিয়ে মাতারবাড়িতে যাচ্ছিলেন। পথে সেতুসংলগ্ন এলাকা থেকে পুলিশ তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ওসি রনজিত কুমার বড়ুয়া বলেন, ওই নারীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।