মহেশখালীতে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে গাড়িচালক শ্রমিক সমিতির ডাকে শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট চলছে। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা কয়েকজন পরিবহন শ্রমিকের ওপর হামলা এবং একটি গাড়ি ভাংচুর করে। এ ঘটনার প্রতিবাদে ধর্মঘটের ডাক দেন শ্রমিকেরা। ধর্মঘটের কারণে মহেশখালী থেকে যাতায়াতের প্রধান সড়ক মহেশখালী-গোড়কগাতা সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে এলাকার যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। শ্রমিকদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে শ্রমিকেরা জানিয়েছেন।মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল কালাম তালুকদার জানান, পরিবহনের সমস্যা সমাধানের জন্য শ্রমিকদের নিয়ে শনিবার বৈঠক হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। এ ব্যাপারে আগামীকাল (আজ) রোববার সকালে আবার বৈঠক হবে।