প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চারটি কেন্দ্রে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আলী। তিনি গত রোববার বিকেলে স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ দাবি জানান।এ ব্যাপারে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, ছোট মহেশখালী ইউনিয়ন কিছুটা দুর্গম এলাকায় হলেও অবাধ ও সুষ্ঠুভাবে ভোট হয়েছে। এতে কোনো বিশৃঙ্খলা ঘটেনি। ওই নির্বাচনে বিএনপি নেতা সিরাজুল মোস্তফা তিন হাজার ৭৭৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।