মহেশখালীতে ছাত্রীকে অপহরণের চেষ্টা বখাটের, ছুরিকাঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে গত শনিবার স্কুলছাত্রীকে বাড়ি থেকে অপহরণের চেষ্টা করেছে এক বখাটে যুবক। এ সময় বখাটের ছুরিকাঘাতে ওই ছাত্রী গুরুতর আহত হয়। তাকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎ সা দেওয়া হয়।প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, মহেশখালী আইল্যান্ড হাইস্কুলের ওই ছাত্রী বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে স্থানীয় বখাটে কাজল কান্তি দে তাকে উত্ত্যক্ত করত। এ নিয়ে ছাত্রীর অভিভাবক স্থানীয় মাতব্বরদের কাছে দুই দফা নালিশ দেন। এ নিয়ে সালিস বৈঠক ডাকা হলেও ওই বখাটে আসেনি।জানা গেছে, গত শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ছাত্রীর বাড়িতে হামলা চালায় ওই বখাটে। তখন মেয়েটির মা-বাবা কেউ বাড়িতে ছিলেন না। বখাটে যুবকটি তাকে অপহরণের চেষ্টা করে। কিন্তু মেয়েটি চিৎ কার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। তখন বখাটে যুবকটি ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত হয়।এ ঘটনায় ছাত্রীর মা মহেশখালী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘কয়েক মাস ধরে কাজল কান্তি তাঁর মেয়েকে উত্ত্যক্ত করছে। এ নিয়ে সমাজের গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার চাইলে সে উল্টো আমাদের হুমকি দেয়। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।’