মহেশখালীতে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে ১৯ জানুয়ারি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহসভাপতি রেজাউল করিম। সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, সহসভাপতি এখলাছুর রহমান, পৌর বিএনপি নেতা নুরুল কবির, ফিরোজ আহমদ, আবদুর রহিম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, জ্যেষ্ঠ সহসভাপতি আনোয়ার পাশা, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম প্রমুখ।