মহেশখালীতে তালিকাভুক্ত সন্ত্রাসী খোরশেদ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মো. খোরশেদকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার কালারমারছড়া ইউনিয়নের দক্ষিণ ঝাপুয়া গ্রাম থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, থানার তালিকাভুক্ত চিহ্নিত সন্ত্রাসী ও ১০টি মামলার পলাতক আসামি খোরশেদকে গ্রেপ্তারের জন্য পুলিশ গত এক সপ্তাহ ধরে অভিযান চালিয়ে আসছিল। শেষ পর্যন্ত গতকাল দুপুরে ওই গ্রামের হাসিনা বেগমের বাড়ি থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। খোরশেদের বিরুদ্ধে থানায় দুটি হত্যা ও একটি চাঁদাবাজির মামলাসহ ১০টি মামলা রয়েছে। খোরশেদ কালারমারছড়া ইউনিয়নের দক্ষিণ ঝাপুয়া গ্রামের মো. মুরাদের ছেলে।