মহেশখালীতে তিন ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে মোহাম্মদ জসিম উদ্দিন (২৪) ও ছৈয়দ আকবর রানা (২০) নামের দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া গত রোববার রাতে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা বাজার থেকে মোজাম্মেল হক (৩৫) নামের এক ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, তাদের বিরুদ্ধে থানায় ডাকাতি মামলাসহ একাধিক মামলা রয়েছে।