মহেশখালীতে তিনটি অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় গত বৃহস্পতিবার ভোররাতে চট্টগ্রাম র‌্যাব-৭-এর একটি দল অভিযান চালিয়ে তিনটি দেশীয় এলজিসহ হেলাল উদ্দিন (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করে। পরে গতকাল শুক্রবার সকালে র‌্যাবের সদস্যরা গ্রেপ্তার হওয়া হেলাল ও উদ্ধারকৃত তিনটি অস্ত্র মহেশখালী থানায় হস্তান্তর করেন। মহেশখালী থানা পুলিশের ভাষ্যমতে, গত বৃহস্পতিবার ভোররাতে উপজেলার হোয়ানক ইউনিয়নের পূর্ব কাঁঠালতলী এলাকায় সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে অভিযান চালায় র‌্যাব-৭-এর একটি দল। র‌্যাবের সদস্যরা অভিযান চালিয়ে নিয়মিত মামলার পলাতক আসামি হেলাল নামের এক যুবককে গ্রেপ্তার করেন এবং কাঁঠালতলী এলাকার পাশে একটি আনারসের বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি দেশীয় এলজি উদ্ধার করতে সক্ষম হয়েছেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহামঞ্চদ মাহবুবুল হক বলেন, হেলালের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে এবং ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল শুক্রবার দুপুরে পুলিশ কক্সবাজার সদরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত তাঁকে জেলহাজতে প্রেরণ করেন।