মহেশখালীতে তিনটি এলজি উদ্ধার, চারজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কেরুনতলী এলাকায় গত রোববার রাতে অভিযান চালিয়ে তিনটি এলজি ও ১০টি কার্তুজ উদ্ধার করেছে র্যাব। এ ছাড়া হোয়ানকের কেরুনতলী বাজার এলাকা থেকে চারজনকে আটক করা হয়েছে।পুলিশ সূত্র জানায়, র্যাব-৭-এর কক্সবাজারের চকরিয়া ক্যাম্পের সদস্যরা কেরুনতলী এলাকা থেকে দেশি তিনটি এলজি ও ১০টি কার্তুজ উদ্ধার করেন। এ ছাড়া কেরুনতলী বাজার এলাকা থেকে স্বপন দে, সরয়ার আলম, আনচার হোসেন ও বাদশাহ মিয়াকে আটক করা হয়। গতকাল সোমবার বিকেলে অস্ত্র এবং চার ব্যক্তিকে মহেশখালী থানায় হস্তান্তর করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হুমায়ুন কবির ।