মহেশখালীতে দখলদারের হামলায় বন কর্মী আহত
কক্সবাজারের মহেশখালী উপজেলায় গতকাল মঙ্গলবার দখলদারের হামলায় দুই বনকর্মী আহত হয়েছেন।
বন বিভাগের মহেশখালী রেঞ্জ কার্যালয় সূত্র জানায়, গত সোমবার উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নে সংরক্ষিত বাগানের
ভেতর স্থানীয় কয়েক ব্যক্তি অবৈধভাবে পানের বরজ তৈরি করছিলেন। এ সময় বনকর্মীরা তাঁদের বাধা দেন।
বন বিভাগ সূত্র জানায়, বনকর্মীদের বাধার মুখে অবৈধ দখলদারেরা পানের বরজ তৈরি করতে না পেরে ক্ষিপ্ত হন। গতকাল সকালে বাগান এলাকায় টহল দেওয়ার সময় অবৈধ দখলদারেরা স্থানীয় বিট কর্মকর্তা সিরাজুল ইসলাম ও বনপ্রহরী নাছিরুল আলমের ওপর হামলা চালান। এতে তাঁরা আহত হন।
সূত্র জানায়, বনপ্রহরী নাছিরুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ আলমগীর হোসেন বলেন, ‘এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’