মহেশখালীতে দপ্তরির বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে বিদ্যালয়ের দপ্তরির বিরুদ্ধে গতকাল শনিবার মামলা হয়েছে। ধর্ষণের শিকার শিশুর মা ওই মামলা করেন।
সূত্রের ভাষ্যমতে, গত ১৫ নভেম্বর বিদ্যালয় চালাকালে দপ্তরি সরওয়ার কামাল তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে। গত বুধবার শিশুটির মা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেন। অভিযোগটি মহেশখালী থানার ওসি কাছে পাঠিয়ে দিয়ে তাকে বিষয়টি তদন্ত করতে বলেন ইউএনও। পরে গত শুক্রবার মাতারবাড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ফরিদ আহমদ তদন্ত করে অভিযোগের প্রাথমিক সত্যতা পান।
ধর্ষণের অভিযোগ অস্বীকার করে দপ্তরি সরওয়ার কামাল বলেছে, ‘বিদ্যালয় থেকে আমাকে চাকরিচ্যুত করার জন্য এলাকার প্রভাবশালী মহল ওই ছাত্রীকে দিয়ে মিথ্যা মামলা সাজানোর চেষ্টা করছে।’
মহেশখালী থানার ওসি মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, ওই দপ্তরিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশিষ চিরান বলেন, ওই দপ্তরিকে চাকরিচ্যুত করা হবে।