মহেশখালীতে দালালসহ ২৮ জন যাত্রী আটক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার প্রস্তুতিকালে গত সোমবার রাত সাড়ে আটটার দিকে কক্সবাজারের মহেশখালী উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে চার দালালসহ ২৮ জন যাত্রীকে আটক করেছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ২৮ জন যাত্রীসহ চার দালালকে পুলিশ ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে মহেশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত তাঁদের কক্সবাজার জেলহাজতে পাঠান। মহেশখালী থানার পুলিশ সূত্রে জানা গেছে, সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার জন্য সোমবার সন্ধ্যার পর থেকে স্থানীয় দালালের মাধ্যমে বিভিন্ন জেলার লোকজন উপজেলার আদিনাথ মন্দিরসংলগ্ন জেটিতে জড়ো হতে থাকেন। পরে তাঁদের সমুদ্রপথ দিয়ে মালয়েশিয়া নেওয়ার জন্য ওই দিন রাত সাড়ে আটটার দিকে মহেশখালী চ্যানেলের হামিদার দিয়ারচরের বাইরে থেকে একটি ফিশিং বোট আদিনাথ জেটিতে আসছিল। কিন্তু ওই ফিশিং বোটটি জেটিতে পৌঁছার আগেই মহেশখালী থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে মালয়েশিয়াগামী দালালসহ ২৮ জন যাত্রীকে আটক করতে সক্ষম হয়েছে।সোমবার রাতেই দালাল চক্রের অন্যতম সদস্য মমতাজ আহমদ, মোহামঞ্চদ হোছাইন, রহমত আলী ও রহিমের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মহেশখালী থানায় মানব পাচার আইনে একটি মামলা করে। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ হাবিবুর রহমান বলেন, এ ঘটনার পেছনে কারা জড়িত, তা তদন্ত করে বের করার চেষ্টা চলছে।