মহেশখালীতে দুই ডাকাতসহ পাঁচজন গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় গতকাল রোববার র‌্যাব ও পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুই ডাকাতসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। এ সময় দুটি আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ ও রামদা উদ্ধার করা হয়।র‌্যাবের ভাষ্যমতে, গতকাল সকালে চট্টগ্রাম র‌্যাব-৭-এর আওতাধীন চকরিয়া ক্যাম্পের একটি দল উপজেলার হোয়ানক ইউনিয়নের ফকিরখালীপাড়ার পাহাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় দুটি এসবিবিএল, বন্দুকের দুটি কার্তুজ, একে-৪৭-এর একটি গুলি এবং দুটি রামদা উদ্ধার করা হয়। পরে একই এলাকা থেকে দুটি মামলার পলাতক আসামি আক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়।এদিকে মহেশখালী থানার পুলিশ জানিয়েছে, গতকাল ভোরে অভিযান চালিয়ে পুলিশ উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের রাজঘাট এলাকা থেকে ডাকাত জামাল উদ্দিন ওরফে টাংকু (২৯) ও দলিলুর রহমান (২৮) এবং কয়েকটি মামলার পলাতক আসামি আবদুর রহমান (৩০) ও জোবায়ের হোসেনকে (৩২) গ্রেপ্তার করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, জামাল উদ্দিন ও জোবায়ের হোসেন এলাকার চিহ্নিত ডাকাত। তাঁদের বিরুদ্ধে থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।