মহেশখালীতে দুই পক্ষের সংঘর্ষ কলেজছাত্র নিহত, গ্রেপ্তার ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে কক্সবাজারের মহেশখালী উপজেলায় গতকাল সোমবার সকাল সাড়ে আটটার দিকে দুই পক্ষের সংঘর্ষে মোহামঞ্চদ শাহিনুর ইসলাম ওরফে শাহিন (২২) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ১৫ জন। আহতদের মধ্যে ১০ জনকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বিকেল চারটা পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন মহিলাসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল সাড়ে আটটার দিকে উপজেলার শাপলাপুর ইউনিয়নের জেমঘাটের শাকের মোহামঞ্চদ কাটা এলাকার শাহ আলম পক্ষের লোকজন বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে গেলে প্রতিপক্ষ সাবেক ইউপি চেয়ারম্যান নাজেম উদ্দিন পক্ষের লোকজন বাধা দেয়। পরে নাজেমের লোকজন ধাওয়া করলে প্রতিপক্ষ শাহ আলমের পক্ষের লোকজন পাল্টা ধাওয়া করে। একপর্যায়ে শাকের মোহামঞ্চদ কাটা জেমঘাটের প্রধান সড়কের সামনে পৌঁছালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে প্রতিপক্ষ লোকজনের দায়ের কোপে ঘটনাস্থলে শাহ আলমের ভাতিজা ও কক্সবজার সরকারি কলেজে বিকম শেষ বর্ষের ছাত্র মোহামঞ্চদ শাহিনুর ইসলাম (২২) নিহত হন। আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ১৫ জন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আল কাদেরী (৩৫), আবদুল খালেক (৩০),বদিউল আলম (৩৫), আবু তাহের (২৮), জিল্লুর রহমান (১৭) আবদুল মান্নান (৩০), মোহামঞ্চদ মানিক (৩০) মোহামঞ্চদ উলা মিয়া (৩৪), মহিউদ্দিন (৩৪) ও ফজর আলীকে (৩৫) সকাল ১০টার দিকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় শাপলাপুর ইউপি সদস্য গোলাম কাদের জানান, জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান নাজেম উদ্দিন ও শাহ আলম পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে ইতিমধ্যে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে এবং থানায় পাল্টাপাল্টি মামলাও হয়েছিল। সর্বশেষ গতকাল সকালে এ বিরোধের জের ধরে প্রতিপক্ষ লোকজনের দায়ের কোপে শাহ আলমের ভাতিজা মোহামঞ্চদ শাহিনুর ইসলাম নিহত হন। জানতে চাইলে শাপলাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজেম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমি এক সপ্তাহ ধরে এলাকায় বাইরে আছি। ঘটনার সঙ্গে জড়িত থাকার কোনো প্রশ্নই ওঠে না। তিনি বলেন, রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য প্রতিপক্ষরা আমাকে শাহিন হত্যা মামলায় জড়ানোর চেষ্টা করছে।’ এদিকে গতকাল সকাল ১০টার দিকে পুলিশ শাহিন হত্যার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে রওশন আরা, রুবি আকতার, শাহিন আকতার ও কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফজর আলী, বদিউল আলম, মোহামঞ্চদ উলা মিয়া, মহিউদ্দিন ও আবুল কালামকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তবে এ নিয়ে গতকাল বিকেল সাড়ে চারটা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ মাহবুবুল হক প্রথম আলোকে বলেন, শাহিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ইতিমধ্যে আটজনকে গ্রেপ্তার করলেও বাকি অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।