মহেশখালীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি বন বিভাগের জমি দখলকে কেন্দ্র করে বিরোধের জেরে কক্সবাজারের মহেশখালী উপজেলায় গতকাল বৃহস্পতিবার দুপুরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। তাদের মধ্যে নয়জনকে গুরুতর অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।গুরুতর আহত ব্যক্তিরা হলেন: আবদুল আজিজ (২১), রুস্তম আলী (২৫), আনচার উল্লাহ (২৮), জয়নাল আবেদীন (৩৪), শফিউল্লাহ (২৫), রফিক উল্লাহ (২৭), জকরিয়া (৩২) এরশাদ উল্লাহ (৩০) ও নেছার আহমদ (৩২)।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সরকারি বন বিভাগের জমি দখল-বেদখলকে কেন্দ্র করে উপজেলার পানিরছড়া এলাকার জয়েরকাটা গ্রামের ছালেহ আহমদ ও লাল মিয়ার বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল দুপুর ১২টার দিকে লাল মিয়ার লোকজন কমলার ঘোনা নামক স্থানে সরকারি বন বিভাগের জমি দখল করতে গেলে ছালেহ আহমদের লোকজন বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ কুমার বড়ুয়া রাত আটটার দিকে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।