মহেশখালীতে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় গত শনিবার রাতে বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধের ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে আবদুস শুক্কুর (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত আটজন।নিহত আবদুস শুক্কুর মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের পূর্ব আঁধারঘোনা পানেরছড়া গ্রামের মকবুল আলমের ছেলে।