মহেশখালীতে দুই পানচাষি অপহরণ!
চাঁদা না পেয়ে কক্সবাজারের মহেশখালী উপজেলায় গতকাল শনিবার সকালে দুর্বৃত্তরা মোহামঞ্চদ ইউনুছ (৪২) ও এমরানুল হক (১৮) নামের দুই পানচাষিকে অপহরণ করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অপহরণের শিকার দুই পানচাষি পরিবারের দাবি, তাঁদের ছাড়িয়ে নিতে দুর্বৃত্তরা ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করছে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে উপজেলার হোয়ানক ইউনিয়নের পূর্ব পুইছড়া পাহাড়ি এলাকার পানের বরজ থেকে স্থানীয় দুর্বৃত্তরা চাঁদা দাবি করে আসছিল। ইতিমধ্যে বেশ কয়েকজন পানচাষি দুর্বৃত্তদের দাবি করা চাঁদা দিয়ে পানের বরজে পান চাষ করে আসছে। তবে চাঁদা না দেওয়ায় দুর্বৃত্তরা মোহামঞ্চদ ইউনুছ ও এমরান নামের দুই পানচাষির ওপর ক্ষিপ্ত হন। পরে চাঁদা না দেওয়ায় গতকাল সকাল সাড়ে নয়টায় দুর্বৃত্তরা ইউনুছ ও এমরানুল হককে অপহরণ করে।
অপহরণের শিকার ইউনুছের ভাতিজা মোহামঞ্চদ মকছুদ জানান, তাঁদের ছাড়িয়ে নিতে দুর্বৃত্তরা ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহামঞ্চদ হাবিবুর রহমান বলেন, এ নিয়ে থানাকে কেউ লিখিত বা মৌখিকভাবে অবহিত করেননি।