মহেশখালীতে দুটি ফিশিং বোটসহ বিপুল পরিমাণ কাঠ জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলায় নির্মাণাধীন দুটি ফিশিং বোটসহ বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করা হয়েছে। গতকাল বুধবার মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে একটি দল কুতুবজোন এলাকায় অভিযান চালিয়ে ওই কাঠ ও ফিশিং বোট জব্দ করে।ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালীর ইউএনও এ টি এম কাউসার হোসেন বলেন, সম্প্রতি উপজেলার কুতুবজোন ইউনিয়নের তাজিয়াকাটায় সংরক্ষিত বনের কাঠ দিয়ে স্থানীয় শামসুল আলম ও আবু তালেব নামের দুই ব্যক্তি দুটি ফিশিং বোট তৈরির কাজ শুরু করেন। পরে খবর পেয়ে গতকাল দুপুরে অভিযান চালিয়ে ওই দুটি ফিশিং বোটসহ প্রায় ১০ লাখ টাকার কাঠ জব্দ করা হয়। ফিশিং বোটের মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।