প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহেশখালী উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে ১৮ জুন নারী উন্নয়ন ফোরামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা ভাইসচেয়ারম্যান ও ফোরামের সভাপতি জাহানার বেগম। বক্তব্য দেন সহসভাপতি রশিদা বেগম, সাংগঠনিক সম্পাদক মিনুয়ারা বেগম, উপজেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য হোসে আরা বেগম, মনোয়ারা বেগম, পৌর কাউন্সিলর প্রীতি কণা শর্মা, ফোরামের সদস্য মোকারমা বেগম, শাহেদা বেগম, দিলরুবা খানম, নার্গিস আকতার, বুলবুল আকতার. হাছিনা আকতার প্রমুখ।—মহেশখালী প্রতিনিধি