মহেশখালীতে নিরাপদ মাতৃত্ববিষয়ক সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণকেন্দ্র মিলনায়তনে ২১ ডিসেম্বর নিরাপদ মাতৃত্ববিষয়ক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছেরাজ আহমদ। সভাপতিত্ব করেন মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল হক চৌধুরী। বক্তব্য দেন চিকিৎসক মোহাম্মদ ইসতিয়াক খালেদ, উপসহকারী চিকিৎসা কর্মকর্তা ইয়াকুব আলী, পরিবার পরিকল্পনা পরিদর্শক অছিয়র রহমান, মাতারবাড়ি মজিদিয়া আলিম মাদ্রাসার শিক্ষক মাহবুবুর রহমান প্রমুখ।