কক্সবাজারের মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলনকক্ষে ৩ জানুয়ারি পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্য, কিশোর-কিশোরীদের প্রজননস্বাস্থ্য, এইচআইভি, পুষ্টি ও জেন্ডার–বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হোছাইন ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল কালাম। কর্মশালায় সভাপতিত্ব করেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছেরাজ আহমদ। এতে বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুচিন্ত চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মো. নোমান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, বড় মহেশখালী ইউপির সদস্য দলিলুর রহমান, পুটিবিলা ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা আবু ছৈয়দ, ছোট মহেশখালী তৈয়্যবিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা লোকমান হাকিম প্রমুখ।