মহেশখালীতে পাঁচটি করাতকল জব্দ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলায় গতকাল শনিবার দুপুরে পুলিশ ও বনকর্মীরা যৌথ অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ করাতকল জব্দ করেছে। এ সময় করাতকলের ভেতরে থাকা সংরক্ষিত বনের বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ কাঠ সিলগালা করে দেন। এ ছাড়া পরিবেশ অধিদপ্তরের লোকজন গতকাল সকালে পাঁচটি স্থানে অভিযান চালিয়ে ২০০ বস্তা ঝিনুক উদ্ধার করেছেন।