মহেশখালীতে পাহাড়ধসে শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মাইজপাড়ায় গতকাল বুধবার সকালে পাহাড়ধসে মোহাম্মদ কাউছার (১৩) নামের এক শিশু নিহত হয়েছে।
কালারমারছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইকবাল বাহার চৌধুরী বলেন, গতকাল সকালে কাউছার পাহাড়ের পাদদেশে ঘাস কাটতে যায়। এ সময় ভারী বৃষ্টির কারণে হঠাৎ পাহাড় ধসে পড়ে। এতে কাউছার মাটির নিচে চাপা পড়ে। খবর পেয়ে স্বজনেরা কাউছারকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহেশখালীর ইউএনও মোহাম্মদ আবুল কালাম পাহাড়ধসে এক শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, পাহাড়ধসে কারও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, সে ব্যাপারে খোঁজখবর নিতে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে বলা হয়েছে।