মহেশখালীতে পাহাড়ধসের আশঙ্কায় মাইকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিনের ভারী বৃষ্টিতে কক্সবাজারের মহেশখালী উপজেলায় পাহাড় ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। গত শুক্রবার সকালে পাহাড়ধসে দুটি বসতবাড়ি বিধ্বস্ত হওয়ার ঘটনায় স্থানীয় প্রশাসন পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসতির লোকজনকে অন্যত্র সরে যেতে মাইকিং করে প্রচারণা চালাচ্ছে।কিন্তু পাহাড়ে বসবাসরত লোকজনের ভেতর এ নিয়ে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। এতে যেকোনো মুহূর্তে পাহাড় ধসে পড়ে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করছেন এলাকাবাসীসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২০০৭, ২০০৮ ও ২০১২ সালে ভারী বৃষ্টিতে পাহাড়ধসে একই পরিবারের আটজনসহ ১২ জনের মর্মান্তিক মৃত্যু ঘটে। এর পরও ছোট মহেশখালী, শাপলাপুর, কালারমারছড়া ও হোয়ানক ইউনিয়নে প্রায় ৪০ হাজার মানুষ মৃত্যুঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে বসবাস করছে।গতকাল শনিবার সরেজমিনে দেখা গেছে, উপজেলার কালারমারছড়া, হোয়ানক, বড় মহেশখালী, ছোট মহেশখালী ও শাপলাপুর এলাকায় পাহাড়ের ঢালুতে ঝুঁকিপূর্ণ বসতিতে বসবাস করছে স্থানীয় লোকজন। অথচ এদেরকে বসতি থেকে সরিয়ে নিরাপদে আশ্রয়ে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষে এলাকায় মাইকিং করলেও তাদের মধ্যে এ নিয়ে তেমন কোনো সাড়া মিলছে না। কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলী গ্রামের বাসিন্দা আমির হোসেন ও রবিউল আলম জানান, অন্যত্র সরিয়ে যাওয়ার জন্য এলাকায় মাইকিং করা হয়েছে। কিন্তু তাঁদের অন্যত্র গিয়ে বসতবাড়ি করার নেই কোনো সম্বল।স্থানীয় কালারমারছড়ার ইউপি সদস্য আবুল কালাম জানান, গত শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে পাহাড়ধসে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ঝাপুয়া মাদ্রাসার পূর্ব দিকে বিলাছড়ি এলাকায় মোহামঞ্চদ রাসেল ও আজারা বেগমের বসতবাড়ি বিধ্বস্ত হয়ে পড়ে। কিন্তু পাহাড় ধসে পড়ার আগেই ওই দুই পরিবারের লোকজনকে অন্যত্র সরিয়ে নেওয়ায় তারা বেঁচে যায়। তিনি বলেন, ইতিমধ্যে ২০টি পরিবারকে সরিয়ে নেওয়া হলেও অন্যান্য লোকজন নিরাপদে সরছে না। ফলে ভারী বৃষ্টিতে আবারও পাহাড়ধসে প্রাণহানির আশঙ্কা রয়েছে বলে তিনি জানান। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহামঞ্চদ আনোয়ারুল নাসের বলেন, গত শুক্রবার ভারী বৃষ্টি শুরু হওয়ার পর অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পাহাড়ের পাদদেশ থেকে বেশ কয়েকটি পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে। আর ঝুঁকিপূর্ণ বসতির লোকজনকে নিরাপদে সরে যেতে মাইকিংয়ের মাধ্যমে এলাকায় প্রচারণা চালানো হলেও তাদের মধ্যে এ নিয়ে তেমন সাড়া পাওয়া যাচ্ছে না। তাই ভারী বৃষ্টি অব্যাহত থাকলে ঝুঁকিপূর্ণ বসতি থেকে তাদের সরিয়ে নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে বাধ্য করা হবে বলে তিনি জানান।