মহেশখালীতে পুলিশের রাইফেল লুটের চেষ্টা একজনকে আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি পুলিশ ফাঁড়ির এক সদস্যকে মারধর করে অস্ত্র লুট করার চেষ্টার অভিযোগে জয়নাল আবেদীন (৫৫) নামের একজনকে আটক করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় পুলিশ সদস্য রফিকুল ইসলামের (৩২) রাইফেল লুট করার চেষ্টা করে জয়নাল। এ ঘটনায় পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত জাহাঙ্গীর আলম বাদি হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।