মহেশখালীতে পুলিশের সঙ্গে ডাকাতদের পাল্টাপাল্টি ধাওয়া, পাঁচজন গুলিবিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালীতে গত বুধবার রাতে পুলিশের সঙ্গে ডাকাতদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের ছোড়া গুলিতে স্থানীয় পাঁচ ব্যক্তি গুলিবিদ্ধ এবং আরও দুজন আহত হয়েছেন। গুলিবিদ্ধ পাঁচজনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একদল সশস্ত্র ডাকাত বুধবার রাত সাড়ে ১১টার দিকে মাতারবাড়ী-মহেশখালী সড়কের নলবিলা এলাকায় ব্যারিকেড দিয়ে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল।