মহেশখালীতে পুষ্টিবিষয়ক সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে ২৪ ডিসেম্বর মা ও শিশুর পুষ্টিবিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব খাদ্য সংস্থা ও বেসরকারি উন্নয়ন সংস্থা এসএআরপিভি এই সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নোমান হোসেন। এতে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুচিন্ত চৌধুরী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছেরাজ আহমদ, এসএআরপিভির কর্মকর্তা মুহাম্মদ মহসীন হোসাইন, সমবায় কর্মকর্তা গোলাম মাসুদ, যুব উন্নয়ন কর্মকর্তা নীরেন্দ্র চন্দ্র পাল ও বেসরকারি সংস্থার কর্মী আবু নাছের, আলম প্রমুখ।
সভায় বক্তারা মহেশখালী দ্বীপের শিশুদের পুষ্টিকর খাবারের ঘাটতি পূরণ, শিক্ষা, জন্মনিয়ন্ত্রণ ও স্যানিটেশন বিষয়ে জনগণের সচেতনতা তৈরির জন্য বেসরকারি সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান।