মহেশখালীতে পূজা উদ্যাপন পরিষদের সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের মহেশখালী উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন গত ৩০ আগস্ট আদিনাথ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-২ আসনের সাংসদ আশেক উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন ইব্রাহিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আনোয়ারুল নাসের, পৌর মেয়র মকছুদ মিয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন ও কক্সবাজার পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র রাজ বিহারী দাশ। সম্মেলন উদ্বোধন করেন জেলা পূজা উদ্যাপন পষিদের সভাপতি রণজিৎ দাশ। বক্তব্য দেন বাবুল শর্মা, দিলীপ দাশ, দীপক শর্মা, এনামুল করিম প্রমুখ।
পরে দ্বিতীয় অধিবেশনে আটটি ইউনিয়ন ও একটি পৌরসভার ৬০ জন সদস্যের ভোটে সভাপতি পদে ব্রজগোপাল ঘোষ ও সাধারণ সম্পাদক পদে প্রণব কুমার দে নির্বাচিত হন। —মহেশখালী প্রতিনিধি