মহেশখালীতে প্যারাবনে অভিযান চালিয়ে ৫০টি গোধি উচ্ছেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলায় অভিযান চালিয়ে উপকূলীয় বন বিভাগের সৃজিত প্যারাবনে অবৈধভাবে গড়ে তোলা ৫০টি গোধি (ছোট ছোট এলাকা মাটি দিয়ে ঘেরাও করে মাছ শিকার করা হয় এখানে) উচ্ছেদ করা হয়েছে। গত শনি ও রোববার বনকর্মীরা এ অভিযান চালান। বন বিভাগের ঘটিভাঙ্গা বিট কর্মকর্তা অসিম কান্তি দাশ জানান, দীর্ঘদিন ধরে উপকূলীয় বন বিভাগের প্যারাবনে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা ছোট ছোট কাঠি (মাটির বাঁধ) দিয়ে গোধি নির্মাণ করেন। এসব গোধিতে পানি আটকে মাছ শিকার করায় প্যারাবনে পানির প্রবাহে বাঁধার সৃষ্টি হয়। এতে বনের পরিবেশ বিঘ্নিত হয়ে গাছ অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়। তাই প্যারাবন ও পরিবেশ রক্ষায় উপজেলার কুতুবজোম, ঘটিভাঙ্গা ও সোনাদিয়া এলাকায় বনকর্মীরা অভিযান চালিয়ে কাঠি কেটে দিয়ে ৫০টি গোধি উচ্ছেদ করেন।